নিয়োগ বিজ্ঞপ্তি: অপরাধ বিষয়ক সংবাদ পোর্টালে সাংবাদিক প্রয়োজন
- পোষ্ট টাইম : 2026-05-27 15:49:07
- 830 বার পঠিত
জনপ্রিয় ও উদীয়মান অনলাইন নিউজ পোর্টাল bdcrimewatch.com-এর জন্য ঢাকা এবং জেলা/উপজেলা পর্যায়ে (সারাদেশে) কিছু সংখ্যক সাহসী, কর্মঠ ও অনুসন্ধিৎসু স্টাফ রিপোর্টার এবং জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
আপনি যদি চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে ভালোবাসেন এবং অপরাধ, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কলম ধরতে চান, তবে আজই আবেদন করুন।
পদের নাম ও কর্মস্থল
ব্যুরো প্রধান (সকল জেলা)
জেলা প্রতিনিধি (সকল জেলা)
উপজেলা প্রতিনিধি (সকল উপজেলা)
দায়িত্ব ও কর্তব্য
নিজ কর্ম এলাকার অপরাধ, দুর্নীতি, আইন-শৃঙ্খলা এবং জনদুর্ভোগের বস্তুনিষ্ঠ সংবাদ ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে সময়মতো অনলাইন পোর্টালে পোস্ট করা।
অনুসন্ধিৎসু প্রতিবেদন (Investigative Reporting) তৈরি করা।
স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখা।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক (রানিং ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে শিথিলযোগ্য, তবে সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: যেকোনো অনলাইন, দৈনিক পত্রিকা বা টিভি চ্যানেলে কাজ করার ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা (নতুনদের ক্ষেত্রে প্রবল আগ্রহ ও কাজের দক্ষতা থাকলে বিবেচনা করা হবে)।
স্মার্টফোন ব্যবহারে দক্ষ এবং ফেসবুক/ইউটিউব লাইভ ও ভিডিও রেকর্ডিংয়ে পারদর্শী হতে হবে।
সৎ, সাহসী এবং যেকোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা
যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে আকর্ষণীয় সম্মানী।
ভালো রিপোর্টের জন্য বিশেষ বোনাস।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড প্রদান করা হবে।
পেশাদার সাংবাদিকদের সাথে কাজ করার ও শেখার চমৎকার পরিবেশ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আপনার হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্র (NID) এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নিচের লিংক-এ আবেদন করতে হবে।
নোট: CrimeWatch কোনো ধরনের অপ-সাংবাদিকতা বা তদবিরবাজি সমর্থন করে না। শুধুমাত্র সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আগ্রহীরাই যোগাযোগ করুন।