|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

শিরোনাম: রামগঞ্জের চন্ডিপুরে ৪২ পিস ইয়াবাসহ তিন ব্যক্তি আটক

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-15 22:58:24
  • 3599 বার পঠিত
শিরোনাম: রামগঞ্জের চন্ডিপুরে ৪২ পিস ইয়াবাসহ তিন ব্যক্তি আটক
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ প্রতিনিধি: মো: আব্দুর রহিম 

রামগঞ্জ লক্ষ্মীপুর,


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এবং তাদেরকে ভেনে করে পুরো এলাকা ঘুরিয়ে  উদ্ধারকৃত ইয়াবা সহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER