|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস,

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-23 00:07:11
  • 1834 বার পঠিত
রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস,
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জের নির্যাতিত গৃহবধূকে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মোঃ আ: রহিম 
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে স্বামীর মারধরের শিকার হন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গৃহবধূ মরিয়ম বেগম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী জহির হোসেনকে গ্রেপ্তার করে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুর ২টার দিকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা সড়ক সংলগ্ন মরিয়ম বেগমের বাড়িতে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নির্দেশক্রমে তিনি ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং তাঁর হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি একটি সেলাই মেশিন এবং বসতঘরের জন্য টিন প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নিলয় সাহা, ইউনিয়ন পরিষদ প্রশাসক আশিকুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাসুদ আলম , ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. মাসুদ আলম, ৩ নম্বর পূর্ব বিঘা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাবু, ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল মিঝি, ৪ নম্বর ওয়ার্ড ব্রহ্মপাড়া বিএনপির সভাপতি আকবর হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা সালাম ভূঁইয়া,শ্রমিক দলের সভাপতি নুর আলম জজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER