|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোর সহ ৩ জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লক্ষ টাকার চেক বিতরণ

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-02-26 18:46:52
  • আপডেট টাইম : 2026-02-28 13:38:11
  • 14744 বার পঠিত
যশোর সহ ৩ জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লক্ষ টাকার চেক বিতরণ
ছবির ক্যাপশন: যশোর সহ ৩ জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লক্ষ টাকার চেক বিতরণ

একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারাজীবনের কান্না’-এ বাস্তবতাকে তুলে ধরে যশোরসহ ৩ জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যেগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে ১৫০জন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। এরমধ্যে যশোরে ৬৯, মাগুরা ১৯ ও ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের হাতে ৬২টি চেক দেয়া হয়।

দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানান।

জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER