Big Adds 2
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা রাশু নিহত
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-16 20:02:54
- আপডেট টাইম : 2026-03-16 20:06:49
- 11236 বার পঠিত
ছবির ক্যাপশন: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা রাশু নিহত
খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিকুল আনাম রাশু-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) দুপুরে দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশু তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশু দৌলতপুর থানা যুবদলের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Big Adds 3
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |
জাতীয় সঙ্গীত