|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরের ভবদহে পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-28 15:12:47
  • আপডেট টাইম : 2026-03-28 15:13:23
  • 7927 বার পঠিত
যশোরের ভবদহে পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
ছবির ক্যাপশন: উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অমিত

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৮ মার্চ) সকালে জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুরুলি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বুরুলি খালের প্রায় ৩ কিলোমিটার পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কষ্টে ভুগছে। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক সংকীর্ণতার কারণে খাল খননের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

তিনি আরও জানান, ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ প্রকল্পের আওতায় এই খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে ভবদহ অঞ্চলে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখনন এবং ২১টি অভ্যন্তরীণ খাল খননের কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বর্ষার আগেই বাঁধ অপসারণ ও স্লুইসগেট সচল করার নির্দেশ দেন, যাতে অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ কাজে তরুণ সমাজকে স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পলি জমে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়, ফলে কৃষি জমি ও জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়। খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে বুরুলি ও আশপাশের বিল এলাকার পানি দ্রুত নিষ্কাশন হবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, ভবদহ অঞ্চলে দীর্ঘ কয়েক দশক ধরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে নদী ও খাল পুনঃখননের মাধ্যমে এই সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER