|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন: অল্পের জন্য রক্ষা

Reporter
রিপোর্টারের নামঃ MAMUNUR RAHMAN
  • পোষ্ট টাইম : 2026-04-09 22:00:41
  • আপডেট টাইম : 2026-04-10 00:43:28
  • 3026 বার পঠিত

যশোর শহরের ধর্মতলা এলাকায় অবস্থিত ‘সোনালী ফিলিং স্টেশনে’ তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ও পাম্প কর্মীদের দ্রুত তৎপরতায় পাম্পটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও মোটরসাইকেলটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান তার মোটরসাইকেলে তেল নিতে সোনালী ফিলিং স্টেশনে যান।

বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার জন্য বলেন। তেল দেওয়ার একপর্যায়ে হঠাৎ ট্যাঙ্ক উপচে (ওভারফ্লো) তেল ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে।

পরবর্তীতে ৪১০ টাকার তেল নিয়ে বাকি ৪০ টাকা ফেরত নেন চালক। কিন্তু মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইঞ্জিনে দাউদাউ করে আগুন ধরে যায়। জানা গেছে, মোটরসাইকেলটির প্লাগ কভার না থাকায় স্পার্ক থেকে এই আগুনের সূত্রপাত হয়।

আগুনের লাগার  বিস্তারিত দেখুন ভিডিও নিউজে।

আগুন লাগার সাথে সাথে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেখানে উপস্থিত গ্রাহক এবং স্থানীয় জনগণের সাহসিকতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে পাম্পের বড় কোনো ক্ষতি না হলেও আব্দুল মান্নানের মোটরসাইকেলটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

"তেল উপচে ইঞ্জিনে পড়ার পরও হয়তো বিপদ হতো না, কিন্তু প্লাগ কভার না থাকায় স্টার্ট দেওয়ার মুহূর্তেই আগুন ধরে যায়। ভাগ্য ভালো যে সবার সহায়তায় আগুন দ্রুত নেভানো গেছে, নাহলে বড় বিপর্যয় ঘটতে পারতো।" — উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী


ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটিযুক্ত বা প্লাগ কভার বিহীন মোটরসাইকেল নিয়ে পাম্পে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে তেল নেওয়ার সময় ইঞ্জিন বন্ধ রাখা এবং তেল উপচে পড়লে তা ভালোভাবে না মুছে স্টার্ট না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER