|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে সন্ধ্যা রাতে রিক্সাচালককে হত্যা

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-16 20:05:58
  • 27323 বার পঠিত
যশোরে সন্ধ্যা রাতে রিক্সাচালককে হত্যা
ছবির ক্যাপশন: যশোরে সন্ধ্যা রাতে রিক্সাচালককে হত্যা
যশোর শহরের সুতিঘাটা এলাকায় এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত আটটার দিকে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করা হয়েছে। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব আল হাসান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় প্রচুর রক্তরক্ষন হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, একই স্থানে কয়েকদিন আগেও একইভাবে আরেকজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER