|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

বাঘারপাড়ায় ছেলেকে কুপিয়ে যখম করল পিতা

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-06 17:33:27
  • আপডেট টাইম : 2026-03-06 17:34:21
  • 13299 বার পঠিত
বাঘারপাড়ায় ছেলেকে কুপিয়ে যখম করল পিতা
ছবির ক্যাপশন: বাঘারপাড়ায় ছেলেকে কুপিয়ে যখম করল পিতা

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক বিবাদের জেরে রানা (২৫) নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোয়াখোলা গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত রানা ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়নাল ও তার ছেলে রানার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা জয়নাল (৪৭) উত্তেজিত হয়ে ঘর থেকে রামদা বের করে রানাকে লক্ষ্য করে কোপ মারেন। এতে রানার বাম হাত ও পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। রানার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জয়নাল ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় রানাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রানার শরীরে একাধিক জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এই বিষয়ে আহত রানার বড় ভাই রায়হান জানান, সামান্য বিষয় নিয়ে বাবা এমন কাণ্ড ঘটাবেন তারা কল্পনাও করেননি। বর্তমানে পরিবারের পক্ষ থেকে রানার চিকিৎসার বিষয়টিকেই প্রধান্য দেওয়া হচ্ছে। তবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হবে কি না, তা নিয়ে পরিবারের মধ্যে আলোচনা চলছে।

বাঘারপাড়া থানা পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER