|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

চৌগাছার যাত্রাপুর গ্রামে সরকারী রাস্তায় কাঁটাতারের বেড়া ও বাড়ি করে রাস্তা বন্ধ

Reporter
রিপোর্টারের নামঃ Md. Rasheduzzaman
  • পোষ্ট টাইম : 2026-04-29 13:11:33
  • 28164 বার পঠিত
চৌগাছার যাত্রাপুর গ্রামে সরকারী রাস্তায় কাঁটাতারের বেড়া ও  বাড়ি করে রাস্তা বন্ধ
ছবির ক্যাপশন: দরখাস্তের কপি সংযুক্ত
যশোরের চৌগাছার উপজেলার যাত্রাপুর গ্রামে সরকারী রাস্তায় কাঁটাতারের বেড়া ;এবং বাড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের উত্তরপাড়ার সরকারী রেকর্ডভূক্ত ৬২৩,৬২৪ নং সড়ক এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরফলে সাধারন মানুষের চলাচল সহ কৃষকের উৎপাদিত ফসল আনা নেওয়া করতে পারছে না। এতে ঐ রাস্তায় চলাচল রত মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।মোঃ আব্দুর রাজ্জাক এবং আয়নাল হোসেন রাস্তাটি কাঁটাতারের বেড়া ও রাস্তার উপর বাড়ি করে বন্ধ করে দিয়েছে। গ্রামবাসী নিজরা সমাধানের চেষ্টা করেও লাভ হয়নি। অবশেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER