|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

মাগুরায় দুর্ধর্ষ সিরিয়াল ডাকাতি

Reporter
রিপোর্টারের নামঃ Arindam Bar
  • পোষ্ট টাইম : 2026-05-17 18:32:30
  • 3830 বার পঠিত
মাগুরায় দুর্ধর্ষ সিরিয়াল ডাকাতি
ছবির ক্যাপশন: আহত ভূক্তভোগীরা হাসপাতালে

মাগুরায় চলছে সিরিয়াল ডাকাতির মৌসুম।গত সপ্তাহে মাগুরার কেচুয়াডুবিতে ডাকাতির পর এবার মাগুরা সদর উপজেলার বেড়আকচি গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৩টার দিকে বেড়আকচি গ্রামের বিভাষ কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।


আহত বিভাষ কুমার বিশ্বাস (৪৫) ও তার স্ত্রী নীলিমা বিশ্বাসকে (৪০) প্রতিবেশীরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিভাষ কুমার বিশ্বাস ওই গ্রামের মৃত গণেষ চন্দ্র বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, গভীর রাতে জগদল এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER