রামগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রাকটিক্যালে উত্তীর্ণদের তালিকা প্রকাশ শনিবার, ২ আগস্ট মৌখিক পরীক্ষা
- পোষ্ট টাইম : 2026-07-31 16:50:18
- 16 বার পঠিত
রামগঞ্জ প্রতিনিধি: মোঃ আব্দুর রহিম
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা আগামীকাল শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মৌখিক পরীক্ষা আগামী ২ আগস্ট (রবিবার) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার ভেন্যু নির্ধারণ করা হয়েছে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
কর্তৃপক্ষ প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণদের প্রকাশিত তালিকা দেখে নির্ধারিত সময় অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
