দীর্ঘ চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
- পোষ্ট টাইম : 2026-09-02 12:01:31
- 3690 বার পঠিত
সিঙ্গাপুর-মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি, বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতির সম্ভাবনা
রামগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুর রহিম মিজান | ঢাকা
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বুধবার রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীরা তার সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানিয়েছেন।
