মাগুরার নাঘোসায় আবার খুন!
- পোষ্ট টাইম : 2026-10-27 13:11:51
- 321 বার পঠিত
মাগুরার শালিখার একটা ঐতিহ্যবাহী গ্রাম, নাঘোসা।বহু ঘটনা উপঘটনায় একসময় এই গ্রামটি আলোচনায় এগিয়ে থাকতো।বেশ কয়েক বছর গ্রামটি শান্ত থাকলেও আবার গ্রামটিতে একেরপর এক মারামারি খুনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গ্রামটি যেন তার আপন ধারা ফিরে পেয়েছে।
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ গাজী (৪৫), বড় ভাই সিদ্দিক গাজী (৫০)। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
