Big Adds 2
যশোরে মনিরামপুরে মোবাইল ব্যাংকিং দোকানে চুরি, আটক ২
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-02-28 13:43:20
- আপডেট টাইম : 2026-02-28 13:44:25
- 14356 বার পঠিত
ছবির ক্যাপশন: যশোরে মনিরামপুরে মোবাইল ব্যাংকিং দোকানে চুরি
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকান থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪৭ মিনিটে রোহিতা বাজার ইউনিয়ন পরিষদের ডান পাশে অবস্থিত “জাহিদ টেলিকম/মুছা স্টোর” নামে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক আছরের নামাজ আদায়ের উদ্দেশ্যে পাশের রোহিতা বাজার জামে মসজিদে যান। যাওয়ার আগে তিনি ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে ড্রয়ারে তালা দেন এবং দোকানের শাটার খোলা রেখে সামনের কলাপসিবল গেট টেনে দেন।
নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, দোকানের কলাপসিবল গেট খোলা, ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা এবং ড্রয়ারে রাখা নগদ অর্থ উধাও। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
ঘটনার খবর পেয়ে যশোর পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নি:) দেবব্রত ঘোষ সঙ্গীয় টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন। তদন্তের ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অভিযান চালিয়ে মোঃ মমিন গাজী (৩৫), পিতা-মৃত আনসার গাজী এবং মোঃ রফিক গাজী, পিতা-মোঃ ফজলু গাজী, এই দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চোরাই ৬০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা খুলনা জেলার পাইকগাছা থানার বিরাশি গ্রামের বাসিন্দা। তাদের ২৭ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Big Adds 3
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |
জাতীয় সঙ্গীত