Big Adds 2
যশোরে বউ আনতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-03 14:28:39
- আপডেট টাইম : 2026-03-03 14:29:20
- 14481 বার পঠিত
ছবির ক্যাপশন: যশোরে বউ আনতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে বউ আনতে গিয়ে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে ছোট ও বড় দোগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছোট দোগাছিয়া গ্রামের রাকিব (২৬), বাপ্পী (২৬), সিরাজুল গাজী (৫০) ও শাকিব (১৭)। তারা সবাই একই পরিবারের সদস্য। অপর আহত ব্যক্তি বড় দোগাছিয়া গ্রামের আব্দুর রহমান (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রথম পক্ষের লোকজন দ্বিতীয় পক্ষের বাড়িতে বউ আনতে গেলে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের পাঁচজন পুরুষ আহত হন।
পরে আহতরা নিজেরাই চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ গিয়ে ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Big Adds 3
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |
জাতীয় সঙ্গীত