হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার
- পোষ্ট টাইম : 2026-03-09 00:58:50
- আপডেট টাইম :
- 12766 বার পঠিত
হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার
আলোচিত হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আরেক সহযোগী আলমগীর হোসেনকেও আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, শনিবার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সাল হাদী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং তাকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন হিসেবে সন্দেহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদী। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়।
এদিকে গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |