|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

ঝিনাইদহে রুপসা পরিবহনের বাস খাদে নিহত ১, আহত ২

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-31 17:13:12
  • আপডেট টাইম : 2026-03-31 17:22:01
  • 6601 বার পঠিত
ঝিনাইদহে রুপসা পরিবহনের বাস খাদে নিহত ১, আহত ২
ছবির ক্যাপশন: ঝিনাইদহে রুপসা পরিবহনের বাস খাদে নিহত ১, আহত ২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাস স্ট্যান্ড এলাকায় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী উপর উঠে যায়। এ দুর্ঘটনায় কাউসার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ শে মার্চ) বেলা ১১ টা ৩০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-১২১০) বারবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি মাইক্রোবাস, একটি আলমসাধু এবং কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।
পরে জননী আছিয়া হাসপাতালের সামনে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বেলাট গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে কাউসার নিহত হন। এছাড়া গুরুতর আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বারবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে।
এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER