|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

শশুরের সাথে বৌমার অবৈধ সম্পর্ক, দেখে ফেলায় প্রতিবেশীর উপর হামলা এবং হাত ভাঙার অভিযোগে আদালতে মামলা দায় ।

Reporter
রিপোর্টারের নামঃ Md. Rasheduzzaman
  • পোষ্ট টাইম : 2026-05-29 21:58:38
  • 147 বার পঠিত
শশুরের সাথে বৌমার অবৈধ সম্পর্ক, দেখে ফেলায় প্রতিবেশীর উপর হামলা এবং হাত ভাঙার অভিযোগে আদালতে মামলা দায় ।
ছবির ক্যাপশন: শশুরের সাথে বৌমার অবৈধ সম্পর্ক, দেখে ফেলায় প্রতিবেশীর উপর হামলা এবং হাত ভাঙার অভিযোগে আদালতে মামলা দায় ।

শশুরের সাথে বৌমার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রতিবেশীর উপর হামলা, হাত ভাঙার অভিযোগ
আদালতে মামলা দায়ের

মোঃ রাশেদু্জামান  রাশেদ  (চৌগাছা যশোর)

যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইনিয়নের , কেসমত খানপুর গ্রামের তাসলিমা বেগম নামে এক নারী তার প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে—
১. মোঃ আক্কাস হোসেন (৪০), পিতা- হানু মোড়ল 
২. মোছাঃ লিপি খাতুন (৩৫), স্বামী- মোঃ আমিনুর রহমান
৩. মোঃ জ্বিম হোসেন (২৫), পিতা- মোঃ আক্কাস হোসেন
৪. মোছাঃ ঋতু  খাতুন (২২), স্বামী- শাহিন হোসেন
৫. সাহিদা বেগম (৩৪), স্বামী- মোঃ আক্কাস হোসেন
সকলের সাং- কেচমতখানপুর, ডাকঘর- গুয়াতলী, থানা- চৌগাছা, জেলা- যশোর।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ১নং আসামি মোঃ আক্কাস হোসেনের সাথে তার পুত্রবধূর অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি বিভিন্নভাবে গ্রামে জানাজানি হয়। কিছু  দিন আগে ভিকটিম / বাদীর স্বামীর উপর দোষ পড়ে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় আসামিরা বাদী ও তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ৩১/০৩/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কেচমতখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাজে যাওয়ার সময় বাদীর স্বামীকে একা পেয়ে বিবাদীগণ মারপিট করে। পরবর্তীতে বাদীর স্বামী যশোর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে সি.আর-২১৭/২৬ নম্বর মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে বাদী ও তার স্বামীকে হত্যার হুমকি দিতে থাকে।
মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১৯/০৫/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে লোহার রড, বাঁশের লাঠি, হাঁসুয়া দা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এসময় বাদীর স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করা হয় এবং তার হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, বাদী ও তার পরিবারের লোকজনকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, বাদীর ক্ষেতের ফসল নষ্ট করবে এবং বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে।
বাদীপক্ষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যেকোনো সময় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER