|
বঙ্গাব্দ | শুক্রবার, ০৫ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

চৌগাছা থানার বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার ।

Reporter
রিপোর্টারের নামঃ Md. Rasheduzzaman
  • পোষ্ট টাইম : 2026-05-31 14:47:18
  • 2192 বার পঠিত
চৌগাছা থানার বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার ।
ছবির ক্যাপশন: চৌগাছা থানার বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার ।

চৌগাছা থানার বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার
--------------------------------------------------

মোঃ রাশেদুজ্জামান ( রাশেদ) চৌগাছা (যশোর) প্রতিনিধি:--

 যশোরের চৌগাছা থানার চলমান বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু ও পিএসআই (নিঃ) সবুজ মণ্ডলের নেতৃত্বে একদল ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এস.সি-৮৯১/২৪ মামলার সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শিলা খাতুন (৩২) এবং সিআর-৬৭৯/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি গোলাম কবির লিটন চৌধুরী (৫০)-কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া চৌগাছা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৩৩)-কে বেনাপোল পোর্ট থানা এলাকার সহায়তায় গ্রেফতার করা হয়।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER