|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

নীলফামারীর ডিমলায় আজ (২১ জুলাই রোজ মঙ্গলবার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-22 21:46:14
  • 1903 বার পঠিত
নীলফামারীর ডিমলায় আজ (২১ জুলাই রোজ মঙ্গলবার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
ছবির ক্যাপশন: 1

নীলফামারীর ডিমলায় আজ (২১ জুলাই রোজ মঙ্গলবার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের বেড ও বেডশিটের অবস্থা, ওয়ার্ডের পরিবেশসহ বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন। রোগীদের মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ যাতে সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 

পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER