২০০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।
- পোষ্ট টাইম : 2026-03-04 01:43:17
- আপডেট টাইম : 2026-03-04 11:54:58
- 14300 বার পঠিত
যশোরে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত ব্যক্তির নাম মোছাঃ হালিমা খাতুন রিনা (৪৬)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা এবং তার স্বামী সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) নিয়মিত মাদকবিরোধী যানবাহন তল্লাশিকালে যশোরের পদ্মবিলা রেল ক্রসিং এলাকায় খুলনাগামী রুপসা পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান তার সঙ্গীয় টিমসহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |