|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

নড়াইলে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-04 18:20:49
  • আপডেট টাইম : 2026-03-04 18:21:23
  • 13900 বার পঠিত
নড়াইলে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
ছবির ক্যাপশন: নড়াইলে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দাউদ গাজী (৫০) পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে ওই ইটভাটায় কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে মোটরের মাধ্যমে পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করতে যান দাউদ গাজী।
এ সময় তার শরীর ভেজা থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা ইটভাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER