|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে বাল্য বিয়ের সময় বর-কনেসহ ৩জন ধরা, মুচলেকায় মুক্ত

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-04-07 15:15:03
  • আপডেট টাইম : 2026-04-07 15:16:13
  • 3870 বার পঠিত
যশোরে বাল্য বিয়ের সময় বর-কনেসহ ৩জন ধরা, মুচলেকায় মুক্ত
ছবির ক্যাপশন: যশোরে বাল্য বিয়ের সময় বর-কনেসহ ৩জন ধরা, মুচলেকায় মুক্ত
যশোর জেলা আইনজীবী সমিতির ২ নং ভবনের দ্বিতীয় তলায় বাল্যবিবাহ চলাকালীন অভিযান চালিয়ে বর-কনেসহ তিনজনকে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বিয়ের আয়োজক আইনজীবী মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১০টার দিকে ১৭ বছর বয়সী এক কিশোর তার এক বন্ধুকে নিয়ে উকিল বারে আসে। সেখানে কনে হিসেবে স্কুল ড্রেস পরা ১৫ বছরের এক কিশোরীকে আনা হয়। জানা গেছে, টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া এই কিশোর-কিশোরীর মধ্যে গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই তারা বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেয়।
আইনজীবী মিজানুর রহমান তাদের বিয়ের সব ব্যবস্থা সম্পন্ন করেন। বিয়ে শেষ হওয়া মাত্রই সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান হানা দেন। আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আইনজীবী মিজানুর রহমান ও কাজী দ্রুত পালিয়ে যান। পরে ম্যাজিস্ট্রেট বর, কনে ও বরের বন্ধুকে আটক করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নিয়ে যান।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান বর ও কনের পরিবারকে তলব করেন। উভয় পক্ষের সাথে আলোচনা শেষে আদালতের শর্ত অনুযায়ী— ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা নিজ নিজ পরিবারের জিম্মায় থাকবে। এই মর্মে মুচলেকা নিয়ে তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আরও কয়েকজন চিহ্নিত আইনজীবী দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকার বিনিময়ে এ ধরনের বাল্যবিবাহ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এ বিষয়ে বক্তব্য জানতে আইনজীবী মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER