Big Adds 2
যশোরে প্রতিবন্ধী রিক্সাচালককে কুপিয়ে জখম
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-10 18:55:28
- 28846 বার পঠিত
ছবির ক্যাপশন: যশোরে প্রতিবন্ধী রিক্সাচালককে কুপিয়ে জখম
যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় পূর্ব শত্রুতার জেরে টিটুল নামে এক প্রতিবন্ধী রিক্সাচালককে দা দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২:৩০ ঘটিকার সময় টিটুল তার বড় বোন শিফালিকে টিবি ক্লিনিকের পাশে নামিয়ে দিয়ে ফিরছিলেন। তিনি ক্লিনিকের গেটে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় অভিযুক্তরা হলেন—নাজির শংকরপুর এলাকার জয়নালের তিন ছেলে ১. সিরাজুল, ২. শহিদুল এবং ৩. সুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিকটিমকে একা পেয়ে বিবাদীরা তাদের হাতে থাকা ধারালো 'দা' দিয়ে টিটুলের কপালের বাম পাশে সজোরে কোপ মারে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিটুলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের ক্ষতস্থানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, আহত টিটুল নাজির শংকরপুর এলাকার মৃত আইয়ুবের ছেলে। দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে তার পরিবারের শত্রুতা চলছিল বলে জানা গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ভিকটিমের পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত