|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে অপহরণ

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-12 16:59:21
  • আপডেট টাইম : 2026-03-12 16:59:49
  • 12245 বার পঠিত
যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে অপহরণ
ছবির ক্যাপশন: যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে অপহরণ
এবার আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ উঠেছে । তাকে মুক্ত করার জন্য তার স্ত্রীর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে । আবিদের বাবার কাছেও মুক্তিপণ দাবি করে ম্যাসেজ দেয়া হচ্ছে। আবিদ যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের গ্রামীণফোনের মার্কেটিং সেলস পদে চাকরিরত। এঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আবিদ হাসান এর স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেছেন, বুধবার সকালে তার স্বামী বাড়ি থেকে বের হন। দুপুরে তাকে ফোন দিয়ে জানায় দুপুরে খাবারের জন্য দোকানে যাচ্ছে। তারপর থেকে আর কোন যোগাযোগ নেই। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে আবিদ হাসান এর অবস্থান জানতে চাওয়া হয়। বলা হয় দুপুরে খাবারের জন্য বের হয়েছে আর অফিসে ফেরেনি। সংবাদ পেয়ে তিনি তার স্বামীর মোবাইল ফোনে কল দেয়ার চেষ্টা করেন কিন্তু বন্ধ পান। বিষয়টি তিনি তার পরিবারের সকল সদস্যকে জানান।
রাত ৯ টা ৫ মিনিটের দিকে ০১৩১২১১৮৪৮৮ নম্বর থেকে তার মোবাইল নাম্বারে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই তার স্বামী কান্না জড়িত কন্ঠে তাকে বাঁচানোর আকুতি করেন। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে বলা হয় "এখনই ১ লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, তা না দিলে আবিদকে মেরে ফেলবো।" আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারেও টাকা চেয়ে ম্যাসেজ করা হয়। আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে বলে অপহরণকারিরা জানায়। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে একাধিকবার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনি (মিনি খাতুন) কোতোয়ালি থানা লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, বিষয়টা নিয়ে পুলিশ খোঁজখবর করছে।
উল্লেখ্য, গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার স্ত্রীর মোবাইল ফোনে মুক্তিপণ হিসাবে এক কোটি টাকা দাবি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। ঘটনার ৯ দিন পর ১১ মার্চ রাতে চৌগাছার পাশাপোল থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER