|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে রিক্সাচালককে পিটিয়ে রিক্সা ছিনতাইয়ের চেষ্টা

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-14 13:33:10
  • 28013 বার পঠিত
যশোরে রিক্সাচালককে পিটিয়ে রিক্সা ছিনতাইয়ের চেষ্টা
ছবির ক্যাপশন: যশোরে রিক্সাচালককে পিটিয়ে রিক্সা ছিনতাইয়ের চেষ্টা
যশোরে এক বৃদ্ধ রিকশাচালককে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে এক অজ্ঞাতনামা দুর্বৃত্ত। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজারহাট-সতিঘাটা সড়কের প্রাইম ব্রিকস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রিকশাচালকের নাম শহিদুল ইসলাম (৬৭)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফাদিলপুর গ্রামের মৃত আক্তারের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নীলগঞ্জ শাহপাড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম যশোর শহর থেকে এক অজ্ঞাতনামা যাত্রীকে নিয়ে যাওয়ার সময় রাজারহাট ও সতিঘাটার মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে ওই যাত্রী তাকে লক্ষ্য করে পেছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় রিকশাচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারী পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER