|
বঙ্গাব্দ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

মাগুরায় আবার নিঃশব্দের দুর্ধর্ষ ডাকাতি।

Reporter
রিপোর্টারের নামঃ Arindam Bar
  • পোষ্ট টাইম : 2026-11-17 11:53:54
  • 1776 বার পঠিত
মাগুরায় আবার নিঃশব্দের দুর্ধর্ষ ডাকাতি।
ছবির ক্যাপশন: মাগুরায় বেড়েছে নিঃশব্দের ডাকাতি

 

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার, গড়াপাড়ায় ইকোপার্ক সংলগ্ন রমেশ শিকদারের বাসায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে বাড়ির বারান্দায় লোহার গ্রিল কেটে টুকরো টুকরো করা আছে। ঘরের ভিতরের সিটকানি ভাঙা। ভুক্তভোগীদের ভাষ্যমতে রাত তিনটার দিকে কোন শব্দ ছাড়াই হঠাৎ দরজা ভেঙে কয়েকজন মুখ ঢাকা ডাকাত তাদের বাচ্চাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। এতে ঐ ঘরের মূল্যবান মালামাল সহ স্বর্ণের বাঁধা শাঁখা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তারপর অন্য রুমে যতে  গেলে তারা বলেন অন্যঘরে আমাদের বাড়ির মুরব্বিরা থাকে ওরা স্বর্ণের কিছু পরে না।এর পর রাত শেষ হয়ে আসছিল দেখেই ডাকাতরা চলে গেছে। ভুক্তভোগীরা বলেন ডাকাতরা আনুমানিক দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তারা আক্ষেপ করে আরও বলেন দিন দিন এমন নিঃশব্দের এমন ডাকাতিতে উদ্বেগ বেড়ে চলছে আমদের  মনে, কেননা নিজের ঘরেই সর্বোচ্চ সেফটিতে থেকেও তা ধরে রাখতে পারছি না । ডাকাতরা অত্যাধুনিক হাইড্রোলিক কাটারের মত সরঞ্জামাদি কিংবা ক্যামিক্যাল পদর্থ দয়ে  বর্তমান ডাকাতিতে ব্যবহার করছে ।এ নিয়ে কারও সন্দেহ নেই।
এলাকাবাসীর ধারণা বর্তমান আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সুযোগে এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER